Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : ‘কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’: চাঁপাইনবাবগঞ্জে খামার শ্রমিক ইউনিয়নের সমাবেশ

‘কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’: চাঁপাইনবাবগঞ্জে খামার শ্রমিক ইউনিয়নের সমাবেশ


​বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:

জাতীয় অর্থনীতি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি শ্রমিকদের অবদানকে যথাযথ মূল্যায়ন এবং তাদের জীবনমান নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘কৃষি শ্রমিক সমাবেশ ২০২৬’।

​বুধবার (১৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে জেলার বিপুলসংখ্যক কৃষি শ্রমিক একতাবদ্ধ হন। ‘কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগানকে উপজীব্য করে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার আদায়ের জোরালো দাবি ওঠে।

​সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাঃ মনিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ গোলাম রব্বানী। তিনি বলেন, "দেশের অর্থনীতিকে সচল রাখতে মাঠে-ঘাটে ঘাম ঝরানো কৃষি শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।"

​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী বলেন, কৃষি শ্রমিকদের সম্মানজনক জীবনযাত্রা, ন্যায্য মজুরি ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সবুর, জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক এবং বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের পৌর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

​সমাবেশ থেকে বক্তারা কৃষি শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫ দফা সম্বলিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার দাবি জানান।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF