Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : বিএনপির প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই

বিএনপির প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই


​স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেতা এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​প্রবীণ এই নেতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর পর তাঁর মরদেহ সরাসরি তাঁর সাবেক নির্বাচনী এলাকা শ্যামপুরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় মরদেহের সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

​পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে মরহুম সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

​সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনসহ পুরো রাজনৈতিক অঙ্গনে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF