Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : নাম-তারিখ বদলে একই ট্রেনের টিকিট ১২ জনের কাছে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে প্রতারকের কারাদণ্ড

নাম-তারিখ বদলে একই ট্রেনের টিকিট ১২ জনের কাছে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে প্রতারকের কারাদণ্ড


​বিশেষ প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬

​ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কম্পিউটারের মাধ্যমে নাম ও তারিখ পরিবর্তন করে একটি ট্রেনের টিকিট ১০ থেকে ১২ জন যাত্রীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে রিপন মিয়া ওরফে কালু (৩৫) নামে এক যুবককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত কালু জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে।

​অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান এবং রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম।

​অভিযানসূত্রে জানা যায়, আটকের সময় কালুর নিকট থেকে ৪০টি ভুয়া টিকিট জব্দ করা হয়, যার মাধ্যমে ৮৩টি আসন বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এছাড়া তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও একাধিক জালিয়াতি করা টিকিটের প্রমাণ পাওয়া গেছে।

​ঘটনার বিস্তারিত জানিয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. Shah আলম বলেন, "কালুর নেতৃত্বে টিকিট কালোবাজারিদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে যাত্রীদের সঙ্গে এ ধরনের প্রতারণা করে আসছিল। তারা একটি আসল টিকিট সংগ্রহ করে কম্পিউটারের এডিটিং সফটওয়্যারের মাধ্যমে যাত্রীর নাম ও ভ্রমণের তারিখ পরিবর্তন করত। পরে সেটির একাধিক ফটোকপি তৈরি করে ১০ থেকে ১২ জন ভিন্ন ভিন্ন যাত্রীর কাছে মোটা অংকের টাকায় বিক্রি করত।"

​পুলিশ আরও জানায়, ভুয়া টিকিটের কারণে ট্রেনে উঠে একই আসন দাবি করে যাত্রীদের প্রায়ই পরস্পর ঝগড়া ও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হতো।

​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, "উদ্ধার হওয়া আলামত থেকে দেখা গেছে আটক ব্যক্তি একাধিক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে টিকিট সংগ্রহ ও মজুত করতেন। সাধারণ মানুষের ট্রেন ভ্রমণ নির্বিঘ্ন ও নিরাপত্তামূলক করতে জালিয়াতি চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

​আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF