Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আটক চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আটক চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

​গ্রেপ্তারকৃত চারজন হলেন— 'রাষ্ট্র সংলাপ ফোরাম' নামের সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াস, মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া এবং মারজিয়া খন্দকার রিমি।

​পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর চেষ্টা করেন আ ন ম আয়াসসহ বেশ কয়েকজন। পরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF