Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : রাজধানীতে ১৪৪ বোতল দেশীয় মদসহ সিএনজিচালক গ্রেপ্তার

রাজধানীতে ১৪৪ বোতল দেশীয় মদসহ সিএনজিচালক গ্রেপ্তার


​ঢাকা: রাজধানীর প্রগতি সরণিতে ট্রাফিক পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালে ১৪৪ বোতল দেশীয় মদসহ (বাংলা মদ) এক সিএনজিচালককে গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের সদস্যরা প্রগতি সরণি এলাকায় পরিচালিত এক চেকপোস্টে তাকে গ্রেপ্তার করেন।

​পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিয়মিত ডিউটির অংশ হিসেবে চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেন দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সদস্যরা। পুলিশের সংকেত দেখে সিএনজির ভেতর থেকে এক যাত্রী দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি সন্দেহজনক মনে হলে ট্রাফিক সদস্যরা সঙ্গে সঙ্গে সিএনজিটি থামিয়ে তল্লাশি চালান। পরবর্তীতে যানটিতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।

​অভিযানের নেতৃত্ব দেওয়া ট্রাফিক বাড্ডা জোনের টিআই দেলোয়ার হোসেন জানান, "পলাতক যাত্রীর আচরণ দেখে সন্দেহ হওয়ায় আমরা সিএনজিটি তল্লাশি করি এবং বস্তাভর্তি দেশীয় মদ উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় অটোরিকশার চালককে গ্রেপ্তার করা হয়েছে।"

​জানা গেছে, উক্ত অভিযানে টিআই দেলোয়ার হোসেনের সাথে সার্জেন্ট সজিব হোসেন, কনস্টেবল রফিকুল ইসলাম ও নারী কনস্টেবল রেখা মল্লিক সরাসরি অংশ নেন। গ্রেপ্তারকৃত চালক ও উদ্ধারকৃত মদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF