Logo
প্রিন্টের তারিখ: 17 October 2026 | প্রকাশের তারিখ: Oct 18, 2026

সংবাদ শিরোনাম : পায়ুপথে ৩টি ‘সোনার ডিম’: বিমানবন্দরে পেস্ট সোনা জব্দ, আসামি গ্রেফতার

পায়ুপথে ৩টি ‘সোনার ডিম’: বিমানবন্দরে পেস্ট সোনা জব্দ, আসামি গ্রেফতার


​কাস্টমস রিপোর্ট:

সংযুক্ত আরব আমিরাত থেকে বিমানে করে শরীরে সোনা পাচারের অভিনব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস প্রিভেন্টিভ টিম। পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের পেস্ট আকারের তিনটি ‘সোনার ডিম’ উদ্ধারসহ আরমান উদ্দির সিদ্দিকী নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে।

​বৃহস্পতিবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে ঢাকায় অবতরণ করেন অভিযুক্ত আরমান উদ্দির সিদ্দিকী। সকাল সাড়ে ৬টার দিকে তিনি ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকা থেকে লাগেজ সংগ্রহের সময় কাস্টমসের নজরদারিতে পড়েন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

​পরবর্তীতে তল্লাশিকালে তার পায়ুপথে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ডিম্বাকৃতির ৩টি পেস্ট সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি ‘সোনার ডিম’-এর ওজন ৪৩০ গ্রাম করে, অর্থাৎ তিনটিতে মোট ১ হাজার ২৯০ গ্রাম সোনা রয়েছে। ২৪ ক্যারেটের এই সোনা গলিয়ে পরিশোধন করা হলে প্রায় ১ কেজি নিভোঁজ সোনা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন স্বর্ণকাররা।

​ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সোনা পাচারের চেষ্টার অভিযোগে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইন ও ফৌজদারি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাচার চক্রের পেছনে অন্য কারো ইন্ধন রয়েছে কি না তা অনুসন্ধানে খতিয়ে দেখা হচ্ছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF